1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় মারা গেলেন ব্রিটিশ অভিনেত্রী হিলারি

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুর খবর নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

অ্যালেক্স লিখেছেন, গত সপ্তাহে করোনাভাইরাসে আমার ধর্মমাতা জনপ্রিয় অভিনেত্রী হিলারি হিথ মারা গেছেন। তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সফল তিনি।

ইংল্যান্ডের লিভারপুলে হিলারির জন্ম। তার হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি করেছিলেন হিলারি। অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা দান করে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com