1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

বাখমুতের লড়াইয়ে ২০ হাজারের বেশি রুশ ভাড়াটে সেনা নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, ইউক্রেনের বাখমুত দখল করতে গিয়ে তার দলের ২০ হাজারেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে।

ক্রেমলিনপন্থী রাজনৈতিক কৌশলবিদ কনস্ট্যান্টিন ডলগভকে মঙ্গলবার রাতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন অপরাধে দণ্ডিত ৫০ হাজার রুশকে ওয়াগনার গ্রুপের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বাখমুতের লড়াইয়ে এদের ২০ শতাংশ নিহত হয়েছে বলেও জানিয়েছেন ওয়াগনার প্রধান।

প্রিগোজিন জানিয়েছেন, ক্রেমলিনের বাহিনী যুদ্ধের সময় বেসামরিক লোকদের হত্যা করেছে।

ওয়াগনারের প্রধান জানান, পশ্চিমা সমর্থন অব্যাহত থাকায় আগামী সপ্তাহগুলোতে কিয়েভের সম্ভাব্য পাল্টা আক্রমণ রাশিয়ার বাহিনীকে দক্ষিণ ও পূর্ব ইউক্রেন এবং সেইসাথে সংযুক্ত ক্রিমিয়ার দিকে থেকে ঠেলে দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com