1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আফ্রিকান শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলা, ১৩৭ সেনা হত্যার দাবি আল শাবাবের

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলা চালিয়েছে। এতে ১৩৭ সেনাকে হত্যার বলে দাবি করেছে আল শাবাব। তবে সোমালিয়ার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন জানিয়েছেন, এ ঘটনায় উভয়পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।  খবর রয়টার্স।

শুক্রবার (২৭ মে) সকালে এ হামলা চালানো হয়। আল শাবাবের সঙ্গে লড়াইয়ে এটিএমআইএস সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে বলে জানানো হয়। তবে  সরকারি কোনো পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হতাহতের কিন্তু হতাহতের সংখ্যা জানানো হয়নি।
এক বিবৃতিতে এটিএমআইএস জানায়, আল শাবাব গাড়ি ও আত্মঘাতী বোমা হামলাকারী ব্যবহার করে ঘাঁটিটিতে হামলা চালিয়েছে। মিশন ও এর মিত্রদের বাহিনীগুলো বিমানযোগে গিয়ে শক্তিবৃদ্ধি করে পলায়নপর জঙ্গি অস্ত্রশস্ত্র ধ্বংস করে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বুলামারেতে আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়া-র (এটিএমআইএস) ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায়। উগান্ডার বাহিনীগুলো এই ঘাঁটিটি ব্যবহার করে।
উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সের (ইউপিডিএফ) সহকারী মুখপাত্র ডিও আকিকি বলেছেন, ‘আমাদের ঘাঁটিতে আল শাবাবের জঙ্গিরা হামলা চালিয়েছে। আমরা এটিএমআইএসের সদরদফতরের সঙ্গে দাফতরিক যোগাযোগের জন্য অপেক্ষা করছি।’
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে দলটি ইসলামিক আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে সরকার পতন এবং নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com