
আন্তর্জাতিক ডেস্ক : একটি সাপ সবার অজান্তেই ঢুকে পড়েছিল বিদ্যুতের সাবস্টেশনে। আর সেখানে যন্ত্রের মধ্যে ঢুকে প্রায় ১৬ হাজার গ্রাহককে করেছে বিদ্যুৎহীন। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) খবরে বলা হয়েছে, বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে অস্টিন শহরে বিদ্যুৎ চলে যায়। পরে অনুসন্ধানকারীরা বিদ্যুতের সাবস্টেশনের যন্ত্রের মধ্যে সাপ দেখতে পান।
কর্মকর্তারা জানান, সাপটির কারণে বিদ্যুতের বেশ কয়েকটি সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে প্রায় ১৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। এক ঘণ্টা পর শহরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
