1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

শপথ নিয়েছেন এরদোয়ান

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদের জন্য শপথ নিয়েছেন রিসেপ তায়েপ এরদোয়ান। দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান আগামী পাঁচ বছরের জন্য শনিবার শপথ নেন বলে জানিয়েছে রয়টার্স।

বার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত আঙ্কারায় পার্লামেন্ট ভবনে এরদোয়ান বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসাবে মহান তুর্কি জাতি ও ইতিহাসের সামনে আমার সম্মান ও মর্যাদার শপথ করে রাষ্ট্রের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষা করার জন্য… সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র, আতাতুর্কের নীতি ও সংস্কার এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের নীতি বজায়ের প্রতিজ্ঞা করছি।’

৬৯ বছর বয়সী এরদোয়ান শিগগিরই তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। তুরস্কের সবচেয়ে দীর্ঘ মেয়াদী এই নেতা পশ্চিমাদের সাথে উত্তেজনার কারণে যথেষ্ট কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবার।

তুরস্ককে আমূল বদলে ফেলা এরদোয়ান এবারের নির্বাচনে জিতবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছিল পশ্চিমা সংবাদমাধ্যমগুলো। এর কারণ হিসেবে সম্প্রতি তুরস্কের অর্থনৈতিক মন্দা এবং ভূমিকম্পে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যুর ঘটনাকে হাজির করা হয়েছিল। তবে সেই সংশয় উড়িয়ে দিয়ে ২৮ মে দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com