1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

আফগানিস্তানে নারীদের পরিচালিত বিউটি সেলুন নিষিদ্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নারীদের পরিচালিত বিউটি সেলুন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, তালেবান সরকারের নৈতিকতা ও মূল্যবোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার বলেন, রাজধানী কাবুলসহ সারা দেশে নারীদের পরিচালিত বিউটি সেলুন নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে সরকার। একই সঙ্গে এ আদেশ যেন কার্যকর করা হয় এবং নারীদের পরিচালিত বিউটি সেলুনের লাইসেন্স বাতিল করতে কাবুল পৌরসভাকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

রায়হান মুবারিজ নামের এক মেকআপ আর্টিস্ট বলেন, পুরুষদের কাজ নেই। পুরুষরা পরিবারের দায়-দায়িত্ব নিতে না পারায় নারীরা সেলুনে কাজ করতে বাধ্য হচ্ছে। এখন যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা কী করব?

আরেকজন মেকআপ আর্টিস্ট বলেন, পুরুষদের কাজ থাকলে আমরা বাড়ির বাইরে চাকরির জন্য যেতাম না। আমরা কী করতে পারি? আমাদের না খেয়ে মরতে হবে।

আবদুল খাবির নামের কাবুলের এক বাসিন্দা বলেন, সরকারের উচিত এসব বিষয়ে একটা কাঠামো প্রণয়ন করা। আর এ কাঠামো এমন হওয়া উচিত যেন ইসলাম বা দেশ, কারও ক্ষতি না হয়।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com