1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

বিয়ের দেনমোহর হজ, অবশেষে স্বপ্নপূরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : হজ মানে টাকা-পয়সা, ধন-দৌলত, দায়িত্ব-কর্তব্য সব পেছনে ফেলে মহান সৃষ্টিকর্তার সঙ্গে একান্তে কিছু সময় কাটানো। এমনটাই মনে করেন এ বছর জাপান থেকে হজ করতে যাওয়া কয়েকজন নারী। এদের মধ্যে অন্যতম আলমাস চোজি। এবারই প্রথম হজব্রত পালন করলেন তিনি।

বছর চল্লিশের এ নারী জানিয়েছেন, স্বামীর কাছে বিয়ের দেনমোহর হিসেবে হজ করতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে এ বছর।

সৌদি সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশনের (সিজিসি) সঙ্গে আলাপকালে চোজি জানান, একটি খাদ্য কোম্পানিতে কর্মরত এক মুসলিম ব্যক্তির কাছ থেকে প্রথমবারের মতো ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন তিনি। ওই ব্যক্তি তাকে হালাল খাবারসহ ইসলামের খুঁটিনাটি নানা বিষয় শেখান।

চোজি বলেন, চার বছর আগে আমি বিয়ে করি। তখন বয়স ছিল ৩৫ বছর। আর আমার দেনমোহর ছিল হজের ভ্রমণ।

জাপানি এ নারী জানান, বিয়ের পরপরই তিনি হজে যেতে পারেননি। কারণ তখন করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়েছিল।

অবশেষে এ বছর হজ করতে সৌদি আরবে পৌঁছান আলমাস চোজি। তিনি জানান, মক্কার গ্রান্ড মসজিদের বহু ছবি আগে অনলাইনে দেখেছিলেন। সেগুলো ছিল মানুষে পরিপূর্ণ। কিন্তু এবার যখন সামনে দাঁড়িয়ে নিজের চোখে দেখলেন, তখন বুঝতে পারেন, মসজিদটি তার কল্পনার চেয়েও বেশি সুন্দর।

চোজির মতে, হজ নিজেকে আবিষ্কার করতে এবং এর সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।

আলমাস চোজির মতো জাপান থেকে হজ করতে গিয়েছিলেন মুরামা সুগুকু নামে আরেক নারী। কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা জানিয়েছেন তিনি।

সুগুকু বলেছেন, তিনি আজান শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। তারপরই সিদ্ধান্ত নেন, ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করবেন।

সূত্র: সৌদি গ্যাজেট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com