1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

ইমরান খানের বিরুদ্ধে সেনা সদর দপ্তরে হামলার মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের বিরুদ্ধে সেনা সদর দপ্তরে হামলার অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

দুর্নীতির মামলায় হাজিরা দিতে গেলে ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পরে সুপ্রিম কোর্টের আদেশে জামিন পান তিনি। ইমরানকে গ্রেপ্তারের খবরে তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরের ফটকে হামলা চালায়। ওই ঘটনাকে ‘কালো দিবস’ হিসাবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী।

জিও নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) নজিরবিহীন হামলার জন্য কঠোর সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তিনটিসহ ছয়টি মামলা দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, যৌথ তদন্ত দল (জেআইটি) সামরিক স্থাপনায় হামলা এবং একটি মেট্রো স্টেশনে অগ্নিসংযোগের ঘটনাসহ সব মামলা তদন্ত করছে। তিনটি মামলা ৭০ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে ৯ মে এবং বাকি তিনটি ১০ মে সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) অধীনে নথিভুক্ত করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com