1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৫০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গত মাস থেকে পাকিস্তানে বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে আট শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘২৫ জুন বর্ষা শুরুর পর থেকে সমগ্র পাকিস্তানে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়ের মধ্যে ৮৭ জন আহত হয়েছেন।’

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক প্রতিবেদনে জানিয়েছে, বেশিরভাগ মৃত্যু হয়েছে পাঞ্জাবে এবং প্রধানত বিদ্যুৎস্পৃষ্ট এবং ভবন ধসের কারণে হয়েছে।

জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানিয়েছেন, বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখান থেকে আট শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়া অন্য শিশুদের সন্ধান করছেন।

লাহোরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। জলতি সপ্তাহে লাহোরের ৩৫ শতাংশ এলাকা বিদ্যুৎ ও সুপেয় পানি ছাড়াই রয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সামনের দিনগুলোতে দেশব্যাপী আরও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পাঞ্জাবের প্রধান নদীগুলোর আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com