1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রি অফিসে জলবদ্ধতা, দুর্ভোগ চরমে

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : পাহাড়ি ঢল অথবা বন্যার পানিতে নয়, বৃষ্টির পানি জমে পুরো অফিস চত্বরে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন শেরপুরের ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারীগণসহ স্থানীয় বাসিন্দারা। কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় নোংরা পানিতে পারাপার হয়ে অফিসে যেতে বাধ্য হচ্ছেন সেবা গ্রহণকারীরা।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিসের পশ্চিমে রয়েছে সড়ক ও জনপথের পিচ ঢালা সড়ক, পূর্বদিকে মহারশি নদীর কাঁচা বেড়িবাঁধ, উত্তর ও দক্ষিণে বসতবাড়ি। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানি জমে ওই অফিস চত্বরসহ চারপাশে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি ময়লা-আবর্জনার সাথে মিশে কয়েকদিনের মধ্যে দূর্গন্ধ সৃষ্টি করে। তারপরও বাধ্য হয়ে ওই এলাকা সংলগ্ন বাসিন্দা, সেবা গ্রহণকারী এবং ওই অফিসের কর্মরত লোকজন চলাফেরা করেন। ময়লা ও দূর্গন্ধযুক্ত পানিতে হাঁটাচলা করতে গিয়ে অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এমতাবস্থায় স্থানীয় বাসিন্দা, সেবাগ্রহণকারী এবং ওই অফিসে কর্মরতরা দ্রুত এ সমস্যার সমাধান প্রত্যাশা করছেন।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. হযরত আলী জানান, বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমি ইউএনও স্যার (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও জেলা রেজিস্ট্রার স্যারকে অবহিত করেছি।

শেরপুরের জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ লিটু জানান, বিষয়টি দ্রুত সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান,বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। জনদুর্ভোগ লাঘবের জন্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com