1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ী ও শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধসহ জমজ দুই ২ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধসহ জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ও বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। এরা হলো- সাতষট্টি বছর বয়সী নালিতাবাড়ীর শামছুদ্দিন এবং শ্রীবরদীর দেড় বছর বয়সী রেজুওয়ানা ও রেজবানা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নয়াবিল গুচ্ছ গ্রামের বাসিন্দা শামছুদ্দিন শারিরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় পুকুরে ওযু করতে গেলে তিনি অসাবধানতাবশত ঘাটের খুঁটির সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে মারা যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে শ্রীবরদীর ঢনঢনিয়া গ্রামের জমজ দুই শিশু বুধবার সকালে খেলতে গিয়ে একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। এদিকে বেশকিছু সময় তাদের না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। এ দুই শিশু উপজেলার কৃষ্ণপুর এলাকার রাকিবুল ইসলামের সন্তান।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com