1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নালিতাবাড়ীতে ‘বাহুত উৎসব’

  • আপডেট টাইম :: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরে মাছ ধরার উৎসবে মেতেছে শতাধিক শখের শিকারী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসব শিকারী প্রতিবছর হেমন্তে মাছ ধরার উৎসবে নামেন জেলার পাহাড়ি নদী ভোগাইসহ বিভিন্ন নদী, খাল ও বিলে। স্থানীয়ভাবে এ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বাহুত উৎসব’। তারই ধারাবাহিকতায় বুধবার (২০ নভেম্বর) দুপুরে ভোগাই নদীতে উৎসবে নামেন শতাধিক শখের মাছ শিকারী।

দুপুরে নালিতাবাড়ী উপজেলার বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোগাইয়ে পলো, খেয়া জাল, ছিপ জালসহ মাছ ধরার নানা ধরণের সরঞ্জাম নিয়ে নদীতে নামেন তারা। নদীর একেবারে উত্তরে ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে এসব শিকারী একযোগে পুরো নদী বেষ্টনী দিয়ে মাছের সন্ধান করতে করতে এগিয়ে আসেন ভাটির দিকে। কারও জালে বা পলোতে ধরা পড়ে এ নদীর সুস্বাদু মাছ হিসেবে পরিচিত বোয়াল, আইড়, ঘাওরাসহ নানা প্রজাতির মাছ, কারও ভাগ্যে কিছুই জুটেনি।

মাছ শিকারীরা জানান, তারা পেশাদার শিকারী নন, তবে মৌসুমী শিকারী। প্রতিবছর হেমন্তে তারা জেলার বিভিন্ন স্থানে মাছ শিকারে নামেন। নিতান্তই শখের বশে মাছ ধরেন তারা। যতো বেশি এবং যতো বড় মাছই তারা শিকার করেন না কেন তা তারা কখনো বিক্রি করেন না। অনেকে মাছ না পেয়ে ফিরে যান খালি হাতে। আসা-যাওয়ার সময় ছাড়াও নষ্ট হয় ভাড়ার টাকা। তবু তাদের দুঃখ নেই। সুখ একটাই, সবাই একসাথে মাছ ধরার উৎসবে মাতেন।

প্রাচীনকাল থেকে জেলায় মাছ ধরার এ ‘বাহুত উৎসব’ বা ‘বাহৈত উৎসব’ চলে আসছে। ছেলে-বুড়ো সব বয়সী মানুষ এ শিকারে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com