1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে গোলাগুলি, নিহত ৬

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে সংঘর্ষ হয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠী ফাতাহ’র একাধিক কমান্ডার নিহত হন। সংঘর্ষ চলাকালীন আহত হন সাধারণ মানুষ।

শনিবার (৩০ জুলাই) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন ও প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দলগুলোর মধ্যে সংঘর্ষে এই  প্রাণহানির ঘটনা ঘটে।

গত শনিবার ইসলামপন্থি আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হলে সহিংসতা শুরু হয় বলে ক্যাম্পের অভ্যন্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এতে গ্রুপের নেতাসহ আরও ছয়জন আহত হন।

পরে এই উত্তেজনা ও সহিংসতা রোববার সারাদিনই চলতে থাকে এবং ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচি ও তার চার সহযোগী নিহত হন।

জাতিংঘের ত্রাণ সহায়তা কর্মসূচির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে সংঘর্ষে ৬ জন প্রাণ হারিয়েছেন। লেবানন কর্তৃপক্ষ বলছে, দুইশিশুও আহত হয়। ইউএনআরডি ক্যাম্পের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com