1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙলো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের জন‌্য তারা এরইমধ্যে একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর মাধ্যমে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন।

জাস্টিন ট্রুডো ও সোফি ঘর বেঁধেছিলেন ২০০৫ সালের মে মাসে। বর্তমানে ৫১ বছর বয়সি জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি দম্পতির তিনটি সন্তান রয়েছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তারা পরিবারের মতো হয়েই থাকবেন। যাতে তিন সন্তান নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়।

রয়টার্স জানায়, এর আগে ট্রুডোর বাবা ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ১৯৭৭ সালে তার স্ত্রী মার্গারেটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। জাস্টিনের মতো তিনিও তখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com