1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

মিয়ানমারে পাথর খনিতে ধস, নিহত ২৫

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে মূল্যবান পাথর খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উদ্ধারকারীরা ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে এবং এখনও ১৪ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলিতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রোববার ভূমিধসের ঘটনা ঘটেছে।

মিয়ানমারে পাথরের খনি একটি লাভজনক ব্যবসা। কিন্তু অনিয়ন্ত্রিত এই খাতে ২০২০ সালের ভূমিধসের পর একই এলাকায় ১৭০ টিরও বেশি প্রাণহানিসহ ঘন ঘন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার একজন উদ্ধারকর্মী এএফপিকে বলেছেন, ‘আমরা আজ মোট ২৫টি মৃতদেহ পেয়েছি।’ ১৪ জন এখনও নিখোঁজ রয়েছে উল্লেখ করে তিনি জানান পুনরুদ্ধারের প্রচেষ্টা বুধবার অব্যাহত থাকবে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, খনি খননের কারণে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির বিশাল স্তূপটি তীব্র বৃষ্টিপাতের ফলে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।
বর্ষাকালে খনির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভূমিধসে যারা আটকে পড়েছিল তারা কাদা থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় নিয়ম ভেঙে কাজ করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com