1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

মোরেলগঞ্জে দাউরা খালের পুলটি ঝুঁকিপূর্ণ, দুর্ভোগে ১৭ গ্রামের মানুষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জের চন্ডিপুর দাউরা খালের জনগুরুত্বপূর্ণ পুলটি অত্যন্ত বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। যে কোন মূহুর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ একটি সেতুর অভাবে কয়েক যুগ ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ১৭ গ্রামের মানুষ।

উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দাউরা খালের এ জনগুরুত্বপূর্ণ পুলটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকসহ স্কুল-কলেজ ও মাদরাসার শতশত শিক্ষার্থী যাতায়াত করে। এর এক পাড়ে রয়েছে কমিউনিটি ক্লিনিক, সিংজোড়-চন্ডিপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। অপর পাড়ে রয়েছে এস চন্ডিপুর দাখিল মাদরাসা, সিংজোড়-চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, মধ্য চন্ডিপুর এবতেদায়ী মাদরাসা।

জিয়ানগর, খেজুরতলা বাজার ও পত্তাশী বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গার লোকজন এ পুল দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দা মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া এ ইউনিয়নের চন্ডিপুরের দাউরা খালের জনগুরুত্বপূর্ণ এ পুলটি দীর্ঘ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। খালটি খড়স্রোতা। স্কুল-মা রাসার শিশু ও ছাত্রীরা এ পুল পারাপার হতে পারে না। যার কারনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পেয়েছে।

চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আলী আক্কাস বুলু জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগ একাধিকবার পুলটি সংস্কার করা হয়েছে। বর্তমানে পুলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসময় পুলটি পুনঃনির্মাণের জন্য স্থানীয় এমপিসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবহিত করেছেন। সরকারি বরাদ্দ সাপেক্ষে পুনঃনির্মাণ কিংবা সংস্কার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com