1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

কাঁচা সড়কে দুর্ভোগ সিঙ্গুয়ারপাড়বাসীর

  • আপডেট টাইম :: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করে হাজারো মানুষ। স্কুল-মাদরাসাগামী শিক্ষক-শিক্ষার্থীর যাতায়াত থেকে শুরু করে কৃষিপণ্য বাজারে নেওয়া, অসুস্থ রোগী আনা-নেওয়া সবই একটি মাত্র সড়ক ধরে চলে। তবু পাকা করা হয়নি নিভৃত পল্লী সিঙ্গুয়ারপাড়ের এ সড়কটি। ফলে বর্ষা এলে দুর্ভোগের অন্ত থাকে না এখানকার মানুষের।

জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রাম সিঙ্গুয়ারপাড়। যার অপর প্রান্তে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা। সিঙ্গুয়ারপাড় থেকে হালুয়াঘাট শহরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। অন্যদিকে নালিতাবাড়ী শহরের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। দাপ্তরিক কাজ ব্যতীত নিত্য প্রয়োজনে এখানকার মানুষের যাতায়াত হালুয়াঘাটেই বেশি। নালিতাবাড়ীর প্রত্যন্ত এ গ্রাম থেকে হালুয়াঘাটের সাথে সংযোগের এ সড়কটি দুই উপজেলার অন্তত ৫ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা।

কৃষিপণ্য বাজারে নেওয়া থেকে অসুস্থ মানুষের চিকিৎসায় বেশিরভাগ মানুষ ছুটেন হালুয়াঘাটে। বিশেষ করে, গর্ভবর্তী মায়েদের প্রসবকালীন সেবা পেতে এ সড়ক দিয়েই ছুটতে হয় হালুয়াঘাটের জয়রামকুড়া মিশনারী হাসপাতালে। বর্ষা এলেই হাঁটু পরিমাণ কাদায় চলাচল অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। অন্যান্য ছোট যানবাহন তো দূরের কথা, বাইসাইকেলটিও নিতে হয় হাঁটিয়ে বা কাঁধে উঠিয়ে। বর্ষাকালে অন্যান্যের মতো কাপড়-চোপড় নষ্ট হয়ে দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদেরও।

নালিতাবাড়ীর সিঙ্গুয়ারপাড় মির্জা বাজার পর্যন্ত সড়কটি পাকা করা হলেও মির্জাবাজার থেকে হালুয়াঘাটে যাতায়াতের কাচা সড়কটিতে একটি ইট পড়েনি আজও। দুই উপজেলার মাঝে মাত্র তিন কিলোমিটারের এ কাচা সড়কের অধিকাংশই হালুয়াঘাট উপজেলা। এমতাবস্থায় দুই উপজেলা থেকে পরিকল্পনা তৈরি করে দ্রুত সড়কটি পাকা করার দাবী ভুক্তভোগী এলাকাবাসীর।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম জানান, নালিতাবাড়ী শহর থেকে মির্জাবাজার পর্যন্ত যে রাস্তাটি সেটি পাকা। কিন্তু মির্জা বাজার থেকে নদীরপাড় হয়ে হালুয়াঘাট যে রস্তাটি, এটি এখনো কাঁচা। রাস্তাটি এতোটাই খারাপ যে, বর্ষাকাল এলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। কাছে হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষই নিত্যপ্রয়োজনে হালুয়াঘাটে বেশি যাতায়াত করেন। প্রতিদিন অন্তত শ’খানেক অটো ছাড়াও রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলে মানুষ যাতায়াত করেন। এমনকি রোগী পর্যন্ত এ রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। অন্তত ৫-৬ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা এ রাস্তাটি।

স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন জানান, নালিতাবাড়ী থেকে মির্জা বাজার পর্যন্ত রাস্তা ১৩ কিলোমিটার। মির্জা বাজার থেকে হালুয়াটের দূরত্ব ৮ কিলোমিটার। ফলে এখানকার অসংখ্য মানুষ হালুয়াঘাট যাতায়াত করেন। হালুয়াঘাটে যাতায়াতের একমাত্র এ রাস্তা দিয়ে শুধু সাধারণ মানুষই নন, গর্ভকালীন ও প্রসবকালীন সেবা নিতে অসংখ্য মা-বোনকে এ রাস্তা দিয়ে জয়রামকুড়া হাসপাতালে নিতে হয়। সংশ্লিষ্টদের প্রতি প্রত্যাশা রেখে তিনি বলেন, আমি আশা করব অতিদ্রুত এ রাস্তাটি পাকা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com