1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ন্যায্য মূল্যে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি না করায় জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর): সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি না করায় বাজার মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের তারাগঞ্জ বাজারে এ আদালত পরিচালনা করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় এবং সরকারিভাবে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে আলু, পেঁয়াজ, ও ডিম বিক্রি করার অপরাধে বাজারের চার বিক্রেতাকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দ-প্রাপ্তরা হলো- তূর্বা এন্টারপ্রাইজ দুই হাজার টাকা, কাউসার স্টোর এক হাজার টাকা, লোকনাথ ভান্ডার এক হাজার টাকা ও হাজি স্টোর এক হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com