1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী

  • আপডেট টাইম :: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে গমের দাম ব্যাপকভাবে কমেছে। শিকাগো গম ফিউচারের দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এর অন্যতম কারণ হলো রাশিয়ার সস্তা গমের ব্যাপক সরবরাহ ও যুক্তরাষ্ট্রে ভালো উৎপাদনের পূর্বাভাস।

অস্ট্রেলিয়ান কৃষি ব্রোকারেজ আইকন কমোডিটিসের উপদেষ্টা সার্ভিসের পরিচালক ওলে হাউ বলেছেন, গমের দাম ভবিষতে আরও কমতে পারে। কারণ ক্রেতারা যা প্রয়োজন তাই কিনছে। এতে কমছে চাহিদা।

তিনি বলেন, মঙ্গলবার (৪ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম বুশেলপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত শুক্রবার বুশেলপ্রতি গমের দর কমে দাঁড়ায় ৫ দশমিক ৪০ ডলারে, যা ২০২০ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এরই মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের শস্য পর্যবেক্ষণ সার্ভিস মার্স জানিয়েছে, ২০২৩ সালে রাশিয়ায় গমের উৎপাদন বেড়ে ৮৯ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়াবে, যা জুনের ৮৬ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টন পূর্বাভাসের চেয়ে বেশি।

ব্যবসায়ীরা বলছেন, সোমবার গমের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। বিক্রেতাও ছিল বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

সূত্র: বিজনেস রেকর্ডার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com