1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : রাজধানীর বাড্ডা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রনি মিয়া নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। শনিবার ভোরে বাড্ডা থানাধীন মগরদিয়া সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, নয়টি কার্তুজ ও বিপুল ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, সাতারকুল এলাকায় কয়েকজন মাদক বিক্রেতার অবস্থান নেওয়ার খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়তে থাকে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে একজন নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়। পরে নিহত রনির পরিচয় জানা যায়। বন্দুকযুদ্ধের ওই ঘটনায় র‌্যাবের একজন সদস্যও আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com