1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

৬ জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনে ইউজিসির সুপারিশ, তিন জেলায় ‘না’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দেশে আরও নতুন ৬টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ছয়টি জেলায় এ বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হবে।

জেলাগুলো হল- কক্সবাজার, ভোলা, নড়াইল, রাজবাড়ী, জয়পুরহাট ও বরগুনা। বিশ্ববিদ্যালয়গুলোতে ভৌগলিক ও অবস্থান বিবেচনায় কী কী বিষয় পড়ানো যেতে পারে, সেটাও উল্লেখ করেছে ইউজিসি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সই করা চিঠিতে এ সুপারিশ করা হয়।

তবে তিন জেলায় আপাতত নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন নেই মর্মেও মতামত দিয়েছে সংস্থাটি। ওই জেলাগুলো হল- গাইবান্ধা, ময়মনসিংহ ও রংপুর।

চিঠিতে বলা হয়, রাজবাড়ীতে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হল। ওই জেলার পাশের দুটি জেলায় (পাবনা ও কুষ্টিয়া) পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও দূরত্ব বিবেচনায় রাজবাড়ীতে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে।

দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এ জেলাটি দ্বীপ হওয়ায় পার্শ্ববর্তী জেলাসমূহের সঙ্গে এর দূরত্ব অনেক। জেলাটিতে বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। ভৌগলিক অবস্থান বিবেচনায় এ বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। জয়পুরহাটে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে বলা হয়, এ জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয় হিসেবে ভৌগলিক অবস্থান ও খনিপ্রাপ্তি বিবেচনায় কৃষি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা, প্রত্নতত্ত্ব বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

কক্সবাজারে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে বলা হয়েছে, ভৌগলিক অবস্থান বিবেচনায় সেখানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, মৎস্য বিজ্ঞান বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। অন্যদিকে নড়াইলে ‘এস এম সুলতান বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে ইউজিসি। শিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত স্থান বিধায় এ বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়কে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলে মতামত দেওয়া হয়।

এছাড়া বরগুনা জেলা থেকে পার্শ্ববর্তী জেলাসমূহে কম দূরত্বে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এ জেলায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে ভৌগলিক অবস্থান বিবেচনায় মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com