1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরাকে ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী মিলিশিয়া।

এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে প্রতিশোধ হিসেবে আমেরিকান ঘাঁটিতে হামলা চালাবে তারা।

বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়ার নেতা আহমেদ আবু হুসেইন আল-মিদাউ বলেছেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিশেষ বাহিনী আমেরিকান ঘাটিতে হামলা এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হস্তক্ষেপ করলে তাদের স্বার্থ ব্যাহত করতে আমরা প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছেন কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনীর প্রধান।

তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক অভিযান সমর্থনের জন্য ইরাকি নাগরিকদের অনুদান সংগ্রহ ও বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com