1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে করে গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

স্থল হামলা শুরুর আগেই গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালে দেওয়া বিবৃতিতে ২৪ ঘণ্টায় সময় বেঁধে দেওয়া হয়।

এদিকে, ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়েই চলেছে। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ১ হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ৭ হাজারের বেশি। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com