1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল, মোট ২২১৫

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একদিনেই চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে রোববার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। এছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরও ২০ জন।

আল-জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি।

এছাড়া, গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

বিপরীতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি।

শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেল-আবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।

ইসরায়েল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com