1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

‘পাল্টা হামলা শুরু করলে কেউ মুসলমানদের মোকাবিলা করতে পারবে না’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রাখলে পাল্টা হামলা চালানো শুরু করলে কেউ মুসলমান ও প্রতিরোধ বাহিনীর মোকাবিলা করতে পারবে না। মঙ্গলবার তেহরানে ছাত্রদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।

খামেনি জানিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ‘গণহত্যা অবিলম্বে’ বন্ধ করা উচিত।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল চলতি সপ্তাহের শুরুতে গাজায় ত্রিমুখী হামলার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার খামেনি বলেছেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধ অব্যাহত থাকলে কেউ মুসলমান ও প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে পারবে না… গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।’

‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান তিনি বলেন, ‘বিশ্ব গাজায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী শাসকদের গণহত্যা প্রত্যক্ষ করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com