1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ওষুধ নেই, ভিনেগার দিয়ে চিকিৎসা চলছে গাজায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের টানা হামলা ও অবরোধের কারণে গাজার চিকিৎসা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জীবাণুনাশক ওষুধের অভাবে ভিনেগার দিয়ে চিকিৎসা করতে হচ্ছে চিকিৎসকদের।

মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয় আল-আহলি হাসপাতাল। এ ঘটনায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আল-আহলিতে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক গাজার প্লাস্টিক ও পুনর্গঠনকারী সার্জন ঘাসান আবু সিত্তা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন। তাতে তিনি গাজার চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্রটি তুলে ধরেছেন।

ঘাসান আবু সিত্তা লিখেছেন, তাকে ‘সিউডোমোনাস ব্যাকটেরিয়াল ক্ষত সংক্রমণের চিকিৎসার জন্য পাশের দোকান থেকে ভিনেগার’ এনে ব্যবহার করতে হচ্ছে।

৭ অক্টোবর গাজায় হামলার পর উপত্যকায় পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে গাজার হাসপাতালগুলো প্রায় বিদ্যুৎবিহীন অবস্থায় চিকিৎসা দিতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com