1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

তেলজাতীয় ফসলের উৎপান বৃদ্ধির লক্ষ্যে নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ‘তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে গেরাপচা গ্রামস্থ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপ-কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তেল ফসল প্রকল্প বিনা অংগ এর অর্থায়নে বিনা উদ্ভাবিত তেলজাতীয় ফসলের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের পরিচালক ড. মোঃ আব্দুল মালেক, বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. শামছুন্নাহার বেগম, বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক ড. সুকল্প দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সাল আহমেদ বক্তব্য রাখেন।

এছাড়াও বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মোবাশ্বিরা তাসনিমসহ উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৭৫ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনা উদ্ভাবিত বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ জাতের ৭৫০ গ্রাম করে বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com