1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত রুমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “মানুষ-মানুষের জন্যে, জীবন-জীবনের জন্যে, একটু সহানুভূতির জন্যে ক্যান্সারে আক্রান্ত ছেলে রুমান (২৩) কে আর্থিক সহায়তা দিয়ে বাঁচাতে আকুতি জানিয়েছেন তার বিধবা মা। রুমান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের গরুহাটির নদীর পাড়ের বাসিন্দা এবং মৃত আব্দুল বারিকের ছেলে।
৩ ভাই ২ বোনের মধ্যে রুমান সবার ছোট। সহায়- সম্বল ও ভিটেমাটি ছাড়া রুমানের দিনমজুর বাবা আব্দুল বারিক গত ৭-৮ বছর আগে মারা গেছেন। রুমানের বিধবা মাতা অন্যের বাড়িতে ঝিয়ের কাজের পাশাপাশি শ্রমিকেরও কাজ করেন। গত ৬-৭ মাস আগে রুমানের শারীরিক সমস্যা দেখা দিলে তার বিধবা মা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেন। এতে কয়েকদিন কোনমতে স্বাভাবিক থাকলেও পরে আরো শরীর খারাপ হলে পূণরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানেও কোন কাজ না হলে রুমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। একপর্যায়ে রুমানের প্রতিবেশীদের সহযোগীতায় রুমানকে নিয়ে তার বিধবা মা ময়মনসিংহে নিয়ে যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ) অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের নিকট চিকিৎসা নেন। তিনি যাবতীয় পরিক্ষা-নিরীক্ষা শেষে রুমানের শরীরের তিন স্থানে ক্যান্সারের নমুনা নিশ্চিত করেন এবং তাকে দ্রুত থেরাপি দিতে ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যয়বহুল এই থেরাপি দেয়ার টাকা না থাকায় রুমানের বিধবা মা রুমানকে নিয়ে বাড়ি ফিরে আসেন। থেরাপি না দিয়ে বাড়ি আসার পর যতই দিন যাচ্ছে রুমানের শারীরিক অবস্থা ততই খারাপ হচ্ছে। এমতাবস্থায় রুমানকে বাঁচাতে তার সহায়-সম্বল ও ভিটেমাটিহীন বিধবা মা সমাজের অর্থবান ও বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত প্রত্যাশা করেছেন।
এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ)অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, রুমানকে যত দ্রুত সম্ভব থেরাপি দিয়ে নিয়ন্ত্রনে রাখা দরকার। সময়মতো থেরাপি দিতে না পারলে তার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে।
এ অবস্থায় শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছে রুমান ও তার বিধবা মা। যদি কোন সুহৃদয়বান, অর্থবান ও বিত্তবান রুমানকে আর্থিক সহায়তা করতে চান তবে রুমানের পারসোনাল বিকাশ নম্বর (০১৯০৯-৯০৫৮৮৯) যোগাযোগ করতে রুমানের বিধবা মা সকলকে অনুরোধ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com