1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভোটারদের ভয় দেখালে শাস্তি পেতে হবে: ইসি রাশেদা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

রংপুর: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কেউ ভোটারদের কোনো রকম ভয়-ভীতি প্রদর্শন করলে তাকে শাস্তির আওতায় আনার বিধান করেছে নির্বাচন কমিশন। সেই সাথে কোনো ভোটারকে রাতের আঁধারে ভয়-ভীতি প্রদর্শন করলে ভুক্তভোগী নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে তা জানাতে পারবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে বেশ আন্তরিক আছে।

যথাসময়ে নির্বাচন হবে, ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান নির্বাচন কমিশনার।

নির্বাচনকালীন বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, কে হরতাল দিবে আর কে অবরোধ কর্মসূচি দিবে এটা নিয়ে আমরা অগ্রিম কিছুই বলতে পারবো না। তবে এবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত আছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তৈরি আছে এবং থাকবে যেকোনো ভাবেই হোক। ভোটের পরিবেশ বিঘ্নিত হবে না।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেন তিনি। উক্ত সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও সকল অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com