1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১০ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার পোড়াগাঁও, নয়াবিল ও রামচন্দ্রকুড়ায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এ সহায়তা প্রদান করে ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) নামে বেসরকারী সংস্থা। এর আগে বৃহস্পতিবার রূপনারায়নকুড়া ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, করোনার প্রভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বহু পরিবার কর্মহীন অবস্থায় অসহায় হয়ে পড়ে। এমতাবস্থায় স্থানীয় ট্রাইবাল চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মি. লুইস নেংমিনজা আইপিডিএস কর্তৃপক্ষের সাথে মানবিক সহায়তার জন্য যোগাযোগ করেন। পরে আইপিডিএস কর্তৃপক্ষ ১১০টি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন, এক কেজি পেঁয়াজ ও ২টি করে সাবান প্যাকেট আকারে বিতরণ করেন। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এ কার্যক্রমে সহায়তা করে।
খাদ্যসামগ্রী উপহার প্রদানকালে বারমারী ধর্মপল্লীর পুরোহীত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরান, ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, আইপিডিএস এর প্রকল্প কর্মকর্তা সিমিয়ন ঘাগ্রা, কমিউনিটি মোবিলাইজার পল্টু চিসিম ও বাদলি হাজং প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com