1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিনা উদ্ভাবিত আমন ধান চাষের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বিনা’র প্রশিক্ষণ হলরুমে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বিনা নালিতাবাড়ী উপকেন্দ্র।

বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মোঃ ইকরাম-উল-হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. শরিফুল হক ভূঞা, বিনা ময়মনসিংহের পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ মঞ্জুরুল আলম মন্ডল, বিনা ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড. মোঃ সিদ্দিকুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. রুবিনা ইয়াসমীন, নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমদ।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

এসময় বীনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল ছাড়াও বীজ সংরক্ষণ ও রোগ-বালাইসহ নানা বিষয় নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com