1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে একযোগে ৩৩৮ ওসি বদলি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকের সম্মতিক্রমে ৩৩৮ পুলিশ পরিদর্শককে বদলি করা হলো।

এর আগে গতকাল সকালে ৩৩৮ থানার ওসিকে বদলির বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন।ইসি সচিব মো. জাহাংগীর আলম বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বেশিরভাগ ক্ষেত্রে এই ওসিদের বর্তমান নির্বাচনি এলাকার বাইরে বদলি করা হয়েছে। কোথাও একই জেলায়, কোথাও জেলার বাইরে বদলি হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। কাদের বদলি করা হবে সেই প্রস্তাব কমিশনে পাঠাতে বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com