1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সংগীতশিল্পী আকবরের আকুতি

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : রিকশা চালক থেকে রাতারাতি শিল্পী বনে যান আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন অসংখ্য শ্রোতাদের। সেই সময়টা বেশ ভালোই কাটছিল। কিন্তু তার কপালে এ সুখ বেশি দিন টিকেনি। অসুস্থ হয়ে পথে বসেন তিনি। করোনার এই সংকটকালে অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছেন। এমনকি না খেয়েও থাকতে হচ্ছে তাকে।

শনিবার আকুতি জানিয়ে তার ফেসবুকে আকবর লিখেন, ‘আমি আকবর অজোপাড়া গাঁয় বড় হয়েছি। ছোটবেলা থেকে গান ভালোবাসি। গান ছাড়া আমার জীবনে আর কিছুই ছিল না। হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো জীবনটা বদলে গেল। খুব বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম। তারপর জীবনের গতিও পাল্টে গেল। কিছু মানুষের ভালোবাসায় গানটাই জীবনের একমাত্র সঙ্গী হলো। কোনোভাবে জীবন কেটে যাচ্ছিল। কিন্তু গত বছরের শুরুতে নানা রোগ শরীরে বাসা বাঁধলো। জীবনের গতিও থেমে গেল।’

প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের কথা উল্লেখ করে এ শিল্পী লিখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। যে সঞ্চয়পত্র আমাকে দিয়েছিল সেটা দিয়ে চিকিৎসা হয়ে যায়। আর মাঝে মাঝে প্রোগ্রাম করে সংসারটা অনেক কষ্টে চলে যাচ্ছিল। তারপর এই করোনা নামক মহামারি এসে আমাদের পুরো জীবনটাই এলোমেলো করে দিলো। গত দুই মাস ধরে আমাদের সমস্ত কাজই বন্ধ হয়ে গেছে। ব্যাংক বন্ধ থাকায় সঞ্চয়ের টাকাটাও উঠাতে পারছি না। খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা অতিবাহিত করছি। আমার চিকিৎসা পুরো বন্ধ হয়ে গেছে। শরীরটাও আবার খারাপ হয়ে যাচ্ছে। সংসারই চালাতে পারছি না, ওষুধ কিনবো কীভাবে?’

এই দুঃসময়ে কারো সহযোগিতা পাচ্ছেন না আকবর। তা জানিয়ে তিনি লিখেন, ‘‘খুব কষ্ট লাগে এটা ভেবে যে, আজ এই বিপদের দিনে আমার পাশে কেউ নাই। সবাই স্বার্থপরের মতো আমার কাছ থেকে সরে গেছে। কারণ আজ তাদের জীবনে আমার প্রয়োজন শেষ। আমি অসুস্থ হয়ে গেছি; আমার কাছে আগের মতো টাকাও নাই তাই আমার দরকারও নাই। কেউ আমাকে ফোন দিয়ে খোঁজটা পর্যন্ত নেয় না, আমি কেমন আছি? আজ আমি কতটা মূল্যহীন হয়ে গেছি সবার কাছে। বারে বারে শ্রদ্ধেয় কিশোর কুমারের একটা গানই মনের মাঝে বেজে উঠছ—‘কি আশায় বাঁধি খেলা ঘর’। সৃষ্টিকর্তা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তুমি ছাড়া আজ আমার কেউ নাই।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com