1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার হয়ে ইতিহাস নাহিদার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ে দুর্দান্ত বোলিং করা নাহিদা দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কারে ভূষিত হলেন।

স্পিনার নাহিদা অক্টোবর মাসেরও সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তবে সেবার পুরস্কার পাননি। এবার আর হতাশ হতে হয়নি।

নাহিদার সঙ্গে মাসসেরার লড়াইয়ে ছিলেন তারই স্বদেশি ফারজানা হক। এছাড়া ছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। এই দুজনকে পেছনে ফেলে সেরার স্বীকৃতি পেয়েছেন নাহিদা।

গত আগস্টে ঘরের মাঠে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজও জেতে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৭ উইকেট শিকার করেছিলেন নাহিদা। সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

এদিকে পুরুষদের ক্রিকেটে নভেম্বর মাসের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বিশ্বকাপের নকআউটপর্বে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি।

সেমিতে ৪৮ বলে ৬২ রান করার পাশাপাশি বল হাতে দুটি উইকেটও শিকার করেন হেড। ফাইনালে তো ভারতকে কাঁদানোর নায়কই ছিলেন তিনি। ১২০ বলে তার উইলো থেকে বেরিয়ে আসে ১৩৭ রানের ঝকঝকে ইনিংস।

মাসসেরার লড়াইয়ে হেডের প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের পেসার মোহাম্মদ শামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com