1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজীপুরে সাড়ে ১৫ ঘণ্টা পর সচল রেলপথ, শুরু হয়নি ট্রেন চলাচল

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে উপজেলার বনখড়িয়া এলাকায়  ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথ সচল হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার পর ট্রেন চলাচলের উপযোগী হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

শফিকুর রহমান জানান, ইতোমধ্যে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। এখন লাইনচ্যুত বগিগুলো নিরাপদ দূরত্বে রেল সড়কের পাশে সরিয়ে রাখা হবে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে।

আজ সকালে ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হলে ঢাকা থেকে সকাল পৌনে ৯টায় ও এর কিছু সময় পর ময়মনসিংহ থেকে অপর আরেকটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে দুটি রিলিফ ট্রেন একসঙ্গে ট্রেনের দুই পাশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি রেলওয়ের দুই শতাধিক সদস্য লাইন মেরামতে রাত সাড়ে ৭টা পর্যন্ত টানা কাজ করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, আমরা খবর পেয়েছি ট্রেন লাইন ঠিক হয়েছে। তবে, এখনো ট্রেন চলাচল শুরু করেনি।

উল্লেখ্য, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত দিকে ট্রেন চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com