1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ডোমারে রেললাইনের ৭২ ফিশপ্লেট খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

নীলফামারী: নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে, এলাকাবাসীর প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন।

বুধবার (১৩ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়ার দোলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডোমার-চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ওই এলাকায় রেললাইনের লোহা খোলার শব্দ শুনতে পাওয়া যায়। এগিয়ে গিয়ে দুর্বৃত্তদের রেললাইনের ফিশপ্লেট পিন খুলতে দেখে লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সবুজ রায় নামের এক যুবক বলেন, ঘটনার পরে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় ঘটনাস্থলে ৩০০-৪০০ লোক উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিশপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের শেষ সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট ক্লিপ খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের গার্ড হাফিজুর রহমান বলেন, আমরা এখানে আসার পর স্থানীয়রা ট্রেনটি দাঁড় করায়। এসময় তারা জানায়, রেললাইনের ফিশপ্লেট খুলে রাখা হয়েছে। যারা করেছে তাদের তারা ধরতে পারেনি কিন্তু ধাওয়া দিয়েছিল। লাইনের কাজ শেষে আমরা ট্রেন চলাচলের অনুমতি পাই।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, রেললাইনের ৭২টি  ফিশপ্লেট খোলা হয়েছে। ডোমারের ওপর দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। সরকারকে অবহিত করব, যেই স্থান দিয়ে রেললাইন গেছে সেসব স্থানের নিরাপত্তা জোরদার করা হোক।

এর আগে, বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত ও ১০-১২ জন আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com