1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮,৬০০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৮ হাজার ৬০৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামাস শাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বুধবার এক সম্মেলনে এ তথ্য জানান।

এ ছাড়াও হামলায় আরও ৫০ হাজার ৫৯৪ জন আহত হয়েছে জানিয়ে মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত রয়ে গেছে।

এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। যদিও সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়। তবে এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ, এর মাধ্যমে বৈশ্বিক মনোভাব বোঝা যায়।

এর আগে গত শুক্রবার গাজায় দ্রুততম সময়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে প্রস্তাবটিতে ভেটো দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এ কারণে গাজায় রক্তপাত থামানোর প্রচেষ্টা ব্যর্থ হয়।

প্রায় দুই মাস আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েল আকাশ ও স্থল থেকে গাজা উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ করছে এবং স্থল অভিযান চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় নির্বিচার হামলার জন্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বুধবার বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক আর নাই থাকুক, গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com