1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

২০২৫ সালে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : মহামারি করোনার কারণে শিক্ষার ক্ষতি পোষাতে গত তিন বছর ধরে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরেও (২০২৪ সাল) পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে ২০২৫ সাল থেকে স্বাভাবিক নিয়মে ফিরছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি (সিলেবাস), পরীক্ষার সময় ও নম্বর জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে সব বিষয়ে পুরো সিলেবাসে, পূর্ণ সময় ও নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো সিলেবাসে, ব্যবহারিকসহ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বহুনির্বাচনিসহ লিখিত পরীক্ষার জন্য শিক্ষার্থীরা তিন ঘণ্টা সময় পাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২০ সালে এসএসসি পরীক্ষা নেয়া গেলেও করোনা মহমারির কারণে সে বছর এইচএসসি পরীক্ষা হয়নি। সাবজেক্ট ম্যাপিং করে সে বছর এইচএসসি ও সমমানে সব শিক্ষার্থীকে পাস দেয়া হয়। যে ঘটনা ‘অটোপাস’ নামে আলোচিত ও সমালোচিত হয়েছে।

পরে ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল। চলতি ২০২৩ সালেও এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেয়া হয়।

আগামী বছর ২০২৪ সালে জুন মাসের মাঝামাঝি এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে। এ পরীক্ষা হবে এবারের ২০২৩ সালের এইচএসসির পূনর্বিন্যাসকৃত সিলেবাসে। এ পরীক্ষা পূর্ণ নম্বরে ও সব বিষয়ে অনুষ্ঠিত হবে। তবে ২০২৫ সালে স্বাভাবিক নিয়মে ফিরছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

জানা গেছে, শিক্ষা প্রশাসনের পরিকল্পনা রয়েছে ওই বছরের পরীক্ষা স্বাভাবিক সময়ে (এপ্রিলে) ফেরানোর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com