1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এক রাতে রাশিয়ার ২৮ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনে এক রাতে ৩১টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, ‘বিমান যুদ্ধের ফলস্বরূপ ইউক্রেনের বিমান বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী ওডেসা, খেরসন, মাইকোলাইভ, দোনেতস্ক, কিরোভোহরাদ ও খমেলনিটস্কি অঞ্চলে ২৮টি শহীদ ড্রোন ধ্বংস করেছে।’

ড্রোনগুলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সামরিক বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ওডেসা বন্দরের প্রযুক্তিগত এলাকার পাশাপাশি ‘একটি প্রশাসনিক ভবন এবং একটি গুদাম’ ক্ষতিগ্রস্ত করেছে। খেরসন অঞ্চলে একটি গুদামে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com