1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩।

বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তার মুখপাত্র। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

গতকাল মঙ্গলবার তার মুখপাত্র জানায়, কোলন ইনফেকশনের কারণে অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

নিউরোন্ডোক্রেইন রোগে ভুগছিলেন ইরফান খান। ২০১৮ সালে প্রথম এই রোগে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। পরবর্তী সময়ে চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান। এরপর চিকিৎসার জন্য দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। পাশাপাশি সিনেমা থেকেও দূরে ছিলেন। তবে বিরতি ভেঙে গত মার্চে মুক্তি পেয়েছে তার আংরেজি মিডিয়াম সিনেমাটি।

সম্প্রতি মাকে হারিয়েছেন ইরফান। এই অভিনেতার মা ভারতের জয়পুরে থাকতেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে। তাই বিদায়বেলা মায়ের পাশে থাকতে পারেননি। ভিডিও কলের মাধ্যমে মাকে শেষ বিদায় জানিয়েছিলেন।

এদিকে ইরফান খানের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com