1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

অবৈধ মজুত করলে আইন মোতাবেক ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ঢাকা: অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আট বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সাথে অবৈধ মজুত বিরোধী কার্যক্রম গতিশীল করতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান চালের ব্যাবসা করতে পারবেনা। লাইসেন্স ছাড়া কেউ অবৈধ মজুত করলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা। সবাই আন্তরিকতার সাথে কাজ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে খুব শিগগিরই।
তিনি বলেন, ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে। অভিযানে জরিমানা করা হয়েছে এবং সেই চাল দ্রুত বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযান চলমান রাখতে এবং সফল করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ক্যাপাসিটির বেশি কেউ মজুত করছে কিনা তা নিশ্চিত করতে হবে। পাক্ষিক রিপোর্ট দিচ্ছেন কিনা সেটাও দেখতে হবে। প্রয়োজনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে হবে।তবে এতে সাধারণ কৃষক বা গৃহস্থ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখারও আহবান জানান তিনি।
খাদ্য সচিব মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন, দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com