1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

২৪ দেশের সমর্থনে ইয়েমেনে হামলা হয়েছে: যুক্তরাজ্য

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে দ্বিতীয় বারের মতো ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর গত সোমবার যৌথভাবে সিরিজ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামলার পরপরই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ছয়টি দেশের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে জানিয়েছিল, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার হুতিদের ওপর যৌথ অভিযান পরিচালিত হয় ২৪ দেশের সমর্থনে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার যুক্তরাজ্য সরকার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ ২৪টি দেশের সহযোগিতায় সোমবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় আটটি স্থানে যৌথভাবে হামলা চালানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়, লোহিত সাগর ও আশেপাশের জলপথে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে অবিরতভাবে অবৈধ ও বেপরোয়া হুতি হামলার প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের সমর্থনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় আটটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই হামলাগুলো হুতিদের বৈশ্বিক বাণিজ্য এবং বিশ্বজুড়ে নিরপরাধ নাবিকদের ওপর তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে ব্যাহত এবং অবনমিত করার জন্য ডিজাইন করা হয়েছিল।’

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইয়েমেনে রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইয়েমেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার বৈঠক করবেন। রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জাতিংসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com