1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

মালিতে সোনার খনিতে ধস, নিহত ৭৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনিতে টানেল ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাটি ঘটেছে মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে। দুর্ঘটনার শিকার সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়েছিল। মাটি তখন কাঁপতে শুরু করেছিল।’

ওমর সিদিবে বলেছেন, ‘দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। অনুসন্ধান এখন শেষ। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।’

মালির খনি মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকজন খনি শ্রমিকের মৃত্যুর কথা জানালেও, কতজন মারা গেছে তা বিবৃতিতে উল্লেখ করেনি।

খনি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বে কুলিবালি বলেছেন, অননুমোদিত টানেল খননের বিরুদ্ধে খনি শ্রমিকদের দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু তাদের সেই পরামর্শ ‘অকার্যকর’ হয়েছে।

মালি সরকার খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com