1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

ঢাকা: নতুন শিক্ষাক্রমের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করে নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় শেষে এই অনুরোধ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা, তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখার জন্য বলেন শিক্ষামন্ত্রী।

তিনি নীতিনির্ধারণী পর্যায়ে এ বিষয়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর’র অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com