1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

‘এই দুঃসময়ে গান প্রকাশ করিই-বা কী করে’

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

বিনোদন ডেস্ক : করোনার সংক্রমণ রোধে ঘরবন্দি দিন কাটাচ্ছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। কনসার্ট, রেকর্ডিং বন্ধ থাকায় অখন্ড অবসর তার হাতে। পরিবারের সঙ্গে সময় কাটছে বলে জানিয়েছেন এই শিল্পী।

কর্নিয়া বলেন—‘সব কনসার্ট, রেকর্ডিং বন্ধ। বাসাতেই আছি। পরিবারের সঙ্গে সময় কাটছে। পরিবারকে সময় দিচ্ছি। তবে সারা দিন রোজা রেখে গানবাজনা তেমন করা হয় না। সন্ধ্যার পর হালকা প্র্যাকটিস করছি।’

নিরাপদে ঘরে থাকলেও দেশের এই পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কর্নিয়া। একক নতুন কোনো গানে কণ্ঠ না দিলেও করোনা সচেতনতামূলক কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এসব গানের ভয়েস বাড়ি বসেই দিয়েছেন।

নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে কর্নিয়া বলেন—‘কয়েকটি নতুন গান ছিল। তা নিয়ে কিছু মিউজিক ভিডিও করা ছিল। এগুলো গত পয়লা বৈশাখ বা ঈদে মুক্তি পাওয়ার কথা। কিন্তু করোনার কারণে সব বন্ধ আছে। আর মানুষের এই দুঃসময়ে গান প্রকাশ করিই-বা কী করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com