1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে অসুস্থ কৃষকের সোনালী ধানে ছাত্রলীগের ঘামঝড়া হাসি

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের অসুস্থ কৃষক আব্দুল কাদির। ত্রিশ শতক (ছয় কাঠা) জমির পাকা বোরোধান নিয়ে চিন্তার শেষ নেই তার। নিজে শ্রম দিতে পারবেন না অসুস্থ বলে, শ্রমিক নিলে লাগবে টাকা। এমন হতাশাগ্রস্থ কৃষক কাদিরের মুখে এক চিলতে হাসি ফুটিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ফটোসেশন নয়, পুরো ত্রিশ শতক জমির ধান কেটে আঙিনায় তোলে দিয়েছেন তারা।
ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, জেলা ছাত্রলীগের নির্দেশে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে বোরো ধান কাটতে কমিটি গঠন করা হয়েছে। অসহায়-অসচ্ছল কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেওয়াই হলো তাদের কাজ। এ জন্য দলবলে নেতৃবৃন্দ ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে। কৃষকের পাকা বোরোধান কেটে তোলে দিচ্ছেন বাড়ির আঙিনায়। এরই অংশ হিসেবে শুক্রবার (১ মে) আব্দুল কাদিরের ত্রিশ শতাংশ (ছয় কাঠা) জমির পাকা বোরোধান কেটে দেন আবু ইলিয়াস সাদ্দাম, আবিত আল হোসাইন সৈকত, রাসেল আহমেদ, আবু হেনা মস্তুফা কামাল, তায়েবুর রহমান রুবেল, সাব্বির আহমেদ বাদশা, সা’দ আল জোনায়েদসহ অনান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ। মাথার উপর রোদ নিয়ে শরীরে ঘাম ঝড়িয়েও তারা হাসছেন আনন্দের হাসি।

ছাত্রনেতারা জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে ধানকাটা কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে ছাত্রলীগের নেতৃবৃন্দের ধান কাটা কার্যক্রম দেখে সেন্তাষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com