1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

করোনার মাঝেও স্বাভাবিক গতিতে ফিরছে যেসব দেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি এখনও ফুরিয়ে যায়নি। শেষ হয়নি কোটি কোটি মানুষের বন্দিদশাও। কিন্তু এরই মাঝে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় কিছু দেশ স্বাভাবিক হতে শুরু করেছে; ধীরে ধীরে খুলে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য।

চলুন দেখে নেয়া যাক যেসব দেশ ধীরগতিতে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে।

চীন: উহানে করোনার উৎপত্তি নিশ্চিত হওয়ার পরপরই বিশ্বে প্রথম দেশ হিসাবে লকডাউনে যায় চীন। বর্তমানে সংক্রমণ একক সংখ্যার ঘরে নেমে আসায় দেশটির বিভিন্ন শহরের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। কিছু শহরের লকডাউন প্রত্যাহারও হয়েছে। পর্যটকদের প্রিয় বেইজিংয়ের নিষিদ্ধ নগরীও খুলে দেয়া হয়েছে। তবে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা এবং শরীর চেকআপের মতো কিছু বিধি-নিষেধ এখনও কার্যকর আছে।

যুক্তরাষ্ট্র: চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্য আংশিকভাবে খুলে দেয়া হবে। যদিও দেশটির কিছু শহরে এখনও করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে; তারপরও অর্থনীতির চাকা সচল ও মানুষের স্বাভাবিক জীবন ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

ভারত: ১৩০ কোটি মানুষের দেশ ভারতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ৩ মে থেকে শেষ হওয়ার কথা থাকলেও করোনার লাগাম টানতে এই লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণার দেয়া হয়েছে। তবে কম ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। নতুন নতুন বেশ কিছু বিধি-নিষেধ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার।

অস্ট্রেলিয়া: পূর্ব-নির্ধারিত সময়ের আগেই দেশজুড়ে জারিকৃত লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমরা দেশকে লেপের নিচে রাখতে পারি না। আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া দরকার।

সিঙ্গাপুর: করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন আগামী ৫ মে থেকে শিথিল করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। এর দুই সপ্তাহ পর ১৯ মে থেকে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের সংখ্যা বাড়লেও অচলাবস্থা কাটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র: সিএনএন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com