1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে অসহায় কৃষকের ধান কেটে দিল পুলিশ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : করোনা ভাইরাসে বিস্তার রোধে দেশের বিভিন্ন এলাকাল ন্যায় শেরপুরের শ্রীবরদী উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে। এতে করে শ্রমিক সংকট পড়েছে কৃষকরা। অপরদিকে বোর ধান পেকে গেছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় পাকা ধান কেটে ঘরে তুলতে পারছে না কৃষকরা।
সামাজিক দূরত্ব বজায় রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম’র উপস্থিতিতে শ্রীবরদীতে অসহায় বর্গাচাষী মোজাম্মেল হকের ধান কেটে মাড়াই করে দিয়েছে পুলিশ। “আমরা আছি কৃষকের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে”- এ স্লোগানকে ধারন করে শ্রীবরদী থানা পুলিশ, কমিউনিটি পুলিশং ফোরাম ও সামাজিক সংগঠন লোকাল বয়েজের সহযোগিতায় উপজেলার উত্তর ষাইটকাকড়া গ্রামের ওই অসহায় বর্গাচাষীর ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, নালিতাবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোখলেছুর রহমান, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি লিয়াকত হোসেন লিটন, লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান সহ থানা পুলিশের অফিসারবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য ও লোকাল বয়েজের সদস্যরা।
বর্গচাষী অসহায় কৃষক মোফাজ্জল হক বলেন, আমি গরীব মানুষ। শ্রমিক ও টাকার সংকটে ধান কাটতে পারছিলাম না। শ্রীবরদী থানা পুলিশ খবর পেয়ে আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, ওই বর্গচাষী আমাদের পুলিশকে অবগত করেছিল যে, শ্রমিক ও টাকার সংকটে সে ধান কেটে ঘরে তুলতে পারছে না। পরে জেলা পুলিশের উদ্যোগে তার ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। দেশের পুলিশ সবসময় অসহায় প্রান্তিক কৃষক ও মানুষদের সহযোগিতা করবে। তিনি আরো বলেন, কেউ যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ধান কেটে দেওয়ার চেষ্টা করবো। আগামীতে আমাদের এ ধান কাটা উদ্যোগ অব্যাহত থাকবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com