1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

যশের সঙ্গে ‍জুটি বাঁধবেন তামান্না

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তামিল, তেলেগু ও হিন্দির পর এবার কন্নড় ভাষার সিনেমায় তার অভিষেক ঘটতে যাচ্ছে।

জনপ্রিয় অভিনেতা যশের সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণের ‘মিল্কি বিউটি’খ্যাত এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন নারথান। এই সিনেমা পুরো ভারতেই মুক্তির দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে কন্নড় সিনেমার অভিনেতা পুনিথ রাজকুমারের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তামান্না। এছাড়া কে.জি.এফ-চ্যাপটার ওয়ান সিনেমার আইটেম গানে নেচেছেন। তবে সবকিছু ঠিক থাকলে এটি হবে কন্নড় ভাষায় তার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা।

২০১৮ সালে মুক্তি পাওয়া কে.জি.এফ- চ্যাপটার ওয়ান সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান যশ। সিনেমাটি দর্শক-সমালোকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। বর্তমানে এর সিক্যুয়েল কে.জি.এফ-চ্যাপটার টু সিনেমা নিয়ে ব্যস্ত এই অভিনেতা। শোনা যাচ্ছে, এই সিনেমা মুক্তির পরই তামান্নার সঙ্গে সিনেমাটির শুটিং শুরু করবেন।

কে.জি.এফ- চ্যাপটার টু সিনেমা পরিচালনা করছেন প্রশান্ত নীল। যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— অচ্যুত কুমার,নাসের,অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আগামী ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com