1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

দরিদ্র চাষীদের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে নালিতাবাড়ী ছাত্রদলের নেতাকর্মীরা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্র বোরো চাষীদের ধান কেটে বাড়ি পৌছে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে নালিতাবাড়ী ছাত্রদলের নেতাকর্মীরা। এ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে প্রতিদিনই কেটে চলেছে বোরো ধান।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে ২৪ এপ্রিল থেকে নালিতাবাড়ী উপজেলায় বোরোধান কর্তন শুরু হয়। ২৪ এপ্রিল শহরের শিমুলতলা এলাকার কৃষক লাভলুর ৪ কাঠা জমির বোরো কাটার মধ্যদিয়ে শুরু করে পর্যায়ক্রমে রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের ৩ কাঠা, বাঘবেড় ইউনিয়নের জাঙ্গালিয়াকান্দা গ্রামের কৃষক ইসমাইল হোসেনের ৬ কাঠা, মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের কৃষক জহুরুল ইসলামের ৩ কাঠা, যোগানিয়া ইউনিয়নের বাথুয়ারকান্দা গ্রামের কৃষক রুবেল মিয়ার ৩ কাঠা, কলসপাড় ইউনিয়নের সূর্যনগর গ্রামের কৃষক মোফাজ্জল হোসেনের ৫ কাঠা এবং আজ (রোববার) নন্নী ইউনিয়নের বাইগরপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের ৫ কাঠা জমির বোরোধান কাটা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের দরিদ্র কৃষকদের জমির ধানও কাটা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

উপজেলা ছাত্রদল নেতা রাকিব হাসান, শহর ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ ও কলেজ ছাত্রদল নেতা মাজহারুল ইসলামের নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচীতে উপজেলা, শহর ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com